Newspaper: সমকাল

কমিশন না পেয়ে মাদক ব্যবসার অপবাদ, প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ছাত্রদলের দুই নেতার মধ্যে মাদক ব্যবসা ও অবৈধ কমিশন আদায়ের অভিযোগ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একপক্ষ ফেসবুক লাইভে মাদক ব্যবসার অভিযোগ আনার পর এর প্রতিবাদে পাল্টা সংবাদ .....

নদীতেই ফিরছে ছাত্রদলের কুড়ানো ময়লা, ক্ষোভ

ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীর তীরে পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য পরিষ্কারের উদ্যোগ নিয়েছিলেন উপজেলা ছাত্রদলের একদল নেতাকর্মী। তবে সংগৃহীত সেই বর্জ্য লোকালয় বা নিরাপদ দূরত্বে না সরিয়ে নদীর .....

রেলের জায়গায় পার্কিং করার চেষ্টা বিএনপি নেতাকর্মীর

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের সীমানা প্রাচীর ভেঙে রেললাইনের ওপর দিয়ে অবৈধভাবে রাস্তা নির্মাণ ও গাড়ি পার্কিং তৈরির কাজকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত সোমবার দুপুরে অবৈধ স্থাপনা নির্মাণকাজ বন্ধে .....

বিএনপি নেতার বিরুদ্ধে ২৩ লাখ টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ

গাইবান্ধা জেলার পলাশবাড়ি পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ২৩ লাখ টাকা আত্মসাৎ, জমি দখল ও দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক শাস্তি ও .....

সিলেটে জলমহালের জায়গা দখল করে কৃষক দল নেতার পুকুর খনন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সরকারি জলমহালের জায়গা দখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও তাঁর ভাই দিলোয়ার হোসেনের বিরুদ্ধে। সম্প্রতি তারা ‘ছোট সাতবিলা বড় .....

সরকারি গাছ কেটে বিক্রি করলেন সাবেক বিএনপি নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে গত সোমবার ও মঙ্গলবার বড় আকারের ৮টি গাছ বিনা অনুমতিতে কেটে ফেলা হয়েছে। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল মনছুর ৫ থেকে ৬ জন কর্মী দিয়ে এই .....

ভিজিএফের কার্ড পেলেন বিএনপি নেতারা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে কয়েকজন বিএনপি নেতা অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের উপকারভোগীদের কার্ড পেয়েছেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ওরফে ইকবাল নিয়ম বহির্ভূতভাবে ওই নেতাদের এসব কার্ড সরবরাহ করেছেন .....

আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেন স্বেচ্ছাসেবক দল নেতারা

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে আলুচাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকদের দাবি, গত এক মাস ধরে এ চাঁদাবাজি চলছে। এ ঘটনায় চাঁদাবাজদের বিরুদ্ধে .....

পথরোধ করে টাকা ছিনতাইয়ের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল নিয়ে এক ব্যবসায়ী ও তার সহকারী যাওয়ার পথে সড়কে পথরোধের পর মারপিট করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হারুনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। .....

ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে মারধর

জামালপুরের ইসলামপুরে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান স্থানীয় বিএনপির কিছু সমর্থকের হাতে মারধরের শিকার হয়েছেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, এই অভিযোগে তাঁকে মারধর করা হয়েছে। মারধরের পর ভুক্তভোগী চেয়ারম্যান .....

স্কুলঘেঁষে বিএনপি নেতার পুকুর খনন, দুর্ঘটনার শঙ্কা

নওগাঁর বদলগাছীতে মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে পুকুর খননের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। ভবন থেকে মাত্র চার ফুট দূরত্বে এক একর জমিতে গভীর পুকুর খননের কাজ শুরু হওয়ায় চরম .....

যাত্রীবাহী বাস থেকে চাঁদা তোলার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

ঢাকা-আরিচা মহাসড়কে উথুলী মোড়ে সেলফি পরিবহনের বাস থেকে চাঁদা তোলার অভিযোগে সুব্রত বিশ্বাস নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উথুলী নামক এলাকায় ১৫০০ টাকাসহ তাকে গ্রেপ্তার .....

ছাত্রদল নেতার বিরুদ্ধে ইউপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের বিরুদ্ধে সদর ইউপি কার্যালয়ে ভাঙচুর ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এ .....

বাধার মুখে জমি দখলে ব্যর্থ বহিষ্কৃত বিএনপি নেতা

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি খাস জমিতে স্থাপনা নির্মাণচেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নুরুজ্জামান হাবলু মোল্লার বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে হাবলু মোল্লা লোকজন নিয়ে উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া .....

ছাত্রদল-বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কুড়িগ্রামের চিলমারীর জোড়গাছ বাজারে এখন চাপা উৎকণ্ঠা। এক করাতকল মালিকের কাছ থেকে কয়েক দফা চাঁদা আদায় এবং পরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা .....