Criminal: ছাত্রদল

চাঁদা দাবি করে ছাত্রদল নেতা বললেন, ‘হোলাহাইনের চা–নাশতার টেয়া’

এক মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ফেনী কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক .....

ডাবচুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে জুতাপেটা

মৌলভীবাজারের বড়লেখায় ডাবচুরির অভিযোগ তুলে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদকসহ দুজনকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনা ঘটেছে। সোমবার রাত নয়টায় দক্ষিণভাগ বাজার সমিতির কার্যালয়ে এই ঘটনা ঘটে। এই .....

লক্ষ্মীপুরে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের উপর ছাত্রদল নেতার হামলার অভিযোগ

‎লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জ্বালানি তেল সংকট তীব্র আকার ধারণ করেছে। উপজেলার বিভিন্ন বাজারে পেট্রোল ও অকটেন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ‎সাধারণ মানুষ .....

লালমনিরহাটে ছাত্রশিবিরের ৫ কর্মীকে ডেকে নিয়ে হামলা করলো যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা

রোববার ২২ মার্চ রাত ৮ টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট এলাকায় ছাত্র শিবিরের কর্মী মোঃ সাকিবকে চায়ের দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে মারাত্মকভাবে আহত করে। পরবর্তীতে স্থানীয় জনগণ তাকে .....

ঈদের নামাজের সময় নির্ধারণ নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতা বহিষ্কার

ফরিদপুরে ঈদের নামাজের সময় নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় জেলার কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সিকে (৩২) চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি .....

ফরিদপুরে হামলায় তছনছ ১৭ বসতঘর, অভিযোগ ছাত্রদল-আ. লীগ নেতার বিরুদ্ধে

ফরিদপুর সদর উপজেলায় ১৭টি বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এমনকি মসজিদের ভেতরে আশ্রয় নেওয়া তিনজনকে পিটিয়ে আহত করা হয়। স্থানীয় এক ছাত্রদল নেতার নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ .....

চকরিয়া খুটাখালীতে ছাত্রদলের হামলায় শিবির কর্মী আহত হাসপাতালে দেখতে গেলেন জামায়াত নেতারা

চকরিয়া খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপি কর্মীদের হামলায় আহত মেধাবী ছাত্র মোঃ আকিবকে কক্সবাজার সদর হাসপাতালে দেখতে গেছেন জামায়াত নেতৃবৃন্দ। বুধবার ১৮ মার্চ কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ ফারুক .....

‘চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মার খেতে হলো’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনকে চেয়ার দিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমদের বিরুদ্ধে। মারধর বিষয়ে ভুক্তভোগী কর্মচারী নিজেই সাংবাদিকদের কাছে বর্ণনা দিয়েছেন। .....

জবিতে ছাত্রদল আহ্বায়কের হাতে বিএনপিপন্থি ২ শিক্ষক লাঞ্ছিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান কেন্দ্র করে দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সরদার ও .....

মুরাদনগরে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপকর্মের অভিযোগ, বিক্ষোভ

কুমিল্লার মুরাদনগরে নানা অপকর্মের অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় গ্রামবাসী। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। .....

কলমাকান্দার ছাত্রদল নেতাকে বহিষ্কারের নেপথ্যে…

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈতিক অবক্ষয়ের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার কলমাকান্দায় এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান .....

জামালপুরে ইয়াবাসহ আটক ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

জামালপুরের মেলান্দহ উপজেলার ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় সাংগঠনিকভাবে বহিষ্কার করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির এবং সদস্য সচিব রকিব হাসান রনি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ .....

ইউপি চেয়ারম্যানকে বের করে কার্যালয়ে তালা ছাত্রদল নেতা–কর্মীদের, নিয়ে গেলেন সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় কার্যালয়ের ভেতরে ভাঙচুর চালিয়ে টেবিল ও কাচের গ্লাস ভেঙে ফেলা হয়। .....

ফেনীতে মাটি কাটা নিয়ে সংঘর্ষে যুবদল কর্মীর মৃত্যু, ছাত্রদল নেতাসহ আটক ৭

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আবু আহাম্মদ (৩৭) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। শনিবার (১৪ .....

প্রত্যাশিত চাঁদা না পেয়ে হাতুরিপেটা, ফের আটক উপজেলা ছাত্রদলের সেই আহ্বায়ক

প্রত্যাশিত চাঁদা না পেয়ে এক শ্রমিককে হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) বিকেলে উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা .....